হোম » রাজনীতি » রংপুর বেগম খালেদা জিংয়ার ৮১ তম জন্ম দিন পালিত

রংপুর বেগম খালেদা জিংয়ার ৮১ তম জন্ম দিন পালিত

রংপুর ব্যুরো

রংপুরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশ নেত্রী মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম দিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এসময় দেশনেত্রীর সূস্থতা দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।এ ছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরফাত রহমান কোকো,বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ার ম্যান তারেক রহমান সহ বিএনপি‘র সকল শহীদ নেতাকর্মী ও জুলাই আগষ্টের ছাত্র-জনতার গনঅভ্যূত্থানে শহীদ দের স্মরনেও দোয়া করা হয়।

মহানগর, জেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন গুলো পৃথক পৃথক ভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করে।
বা‘দ আছর মহানগর বিএনপি স্থানীয় গ্র্যান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামু,সিনিয়র আহ্বায়ক সইদুল ইসলাম মিজু,সদস্য সচিব মাহফুজ উন নবী ডন সহ উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।দোয়া পরিচালনা করেন,মহানগর ওলামা দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জামাল উদ্দীন ফয়েজী।

এর আগে জেলা বিএনপি‘র আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকুর উদ্যগে জেলার পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জেলার বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!