হোম » রাজনীতি » সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়বাদী দল ২৫০ টি আসনে বিজয় লাভ করবে -নাটোরে দুলু

সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়বাদী দল ২৫০ টি আসনে বিজয় লাভ করবে -নাটোরে দুলু

নাটোর জেলা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু  বলেছেন, আজকে নতুনভাবে নিবাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমানের সাথে ডঃ ইউনুস এর বৈঠক হয়েছে সেখানে তিনি আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের ব্যাপারে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। সামনে রোজার আগে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এবং আগামী মাসের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হবে।
এই নির্বাচন কে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক দলগুলো বিএনপিকে ভয় করছে যে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে যাবে তাইতারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এবং এ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সারাদেশে ২৫০ টি আসন পাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জয়লাভ করবে। এজন্য অন্যান্য দল ভয় পাচ্ছে যাতে বিএনপি নির্বাচনে না যেতে পারে। কোন ষড়যন্ত্র করে লাভ নাই বাংলাদেশের মানুষ দীর্ঘ 25 বছর অপেক্ষা করেছে তাই নিবাচন দিয়ে জনগনের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সামনে নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র চক্রান্ত হলে আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে তা মোকাবেলা করবেন।
তিনি আজ শুক্রবার বাদ জুম্মা রামশার কাজীপুর তালুকদার পাড়া জামে মসজিদে ৫ নং বিপ্র বেলঘড়িয়া ইউনিয়নের ৬ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মরহুম ডাঃ নাসির উদ্দিন তালুকদার এর ৫০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলে  এসব কথা বলেন।
এসময় অন্যান্যর মধ্যে  উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক, আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান  শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ পরিবারের সদস্য ও নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!