
জীবননগর (চুয়াডাঙ্গা)
চুয়াডাংগা জেলার জীবননগরে চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষিদের। ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সব ধরনের সবজি অনেকটা নষ্ট হয়ে গেছে। নিচু জমির সবজি ও ফসল পানির নিচে ডুবে গেছে।
বৃষ্টির প্রভাবে বেড়েছে সব ধরনের সবজির দাম।বেগুনের দাম সেঞ্চুরি পার করেছে। এক সপ্তাহের ব্যবধানে পটোলের দাম হয়েছে দ্বিগুণ। পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ টাকা।বর্ষার শুরু থেকে বাজারে কাঁচা মরিচের ঝাঁজ রয়ে গেছে।
কয়েক সপ্তাহের ব্যবধানে বাজারের সব সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। এতে করে বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষেরা। পকেটের টাকা শেষ গেলেও বাজারের প্যাকেট ভর্তি হচ্ছে না।
বৃহস্পতিবার(১৪ আগস্ট) জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাটের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে,সবজির দাম বেড়ে যাওয়ার কারনে ক্রেতাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। বেগুন প্রতি কেজি ১০০-১২০ টাকা,কাঁচামরিচ ২০০ টাকা,পটোল ৬০ টাকা,ধেঢ়োস ৭০ টাকা,করোলা ১০০ টাকা,চিচিঙ্গা ৪০ টাকা,কাঁচকলা ৫০ টাকা,শশা ৬০ টাকা,বরবটি ৫০ টাকা,লাউ ১ পিচ ৫০ টাকা,লালশাক ১৫-২০ টাকা আটি বিক্রি হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে এই সবজি গুলোর দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে।অপরিবর্তিত আছে আলু,রসুন,শুকনা মরিচ ও মিষ্টি কুমড়ার দাম।তবে কমেছে কচু ও আমড়ার দাম।প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা।
এদিকে স্বস্তি নেই মাছের বাজারেও। ছোট সাইজের পোনা ও তেলাপিয়া মাছ ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।
রুই,কাতলা মৃগেল প্রতি কেজি ৩০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ছোট সাইজের জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি।তবে কিছুটা দাম কম আছে পাঙ্গাশ মাছের।
বাজার করতে আসা আইয়ুব আলী বলেন, বাজার করার জন্য যে টাকা গুলো এনেছিলাম তা কাঁচা বাজার করতে গিয়ে শেষ হয়ে গেছে। মাছ ও অন্যান্য কিছু কেনা সম্ভব হচ্ছে না।
সবজি বিক্রেতা জাকির আলী বলেন,টানা বৃষ্টিতে সবজি চাষে অনেক ক্ষতি হয়েছে। তাছাড়া বৃষ্টির কারনে সবজি সঠিকভাবে পরিবহন হচ্ছে না।যার কারনে মাকামে সবজি কম থাকায় বেশি দামে কিনে আনতে হচ্ছে।
ক্রেতারা সবজির দাম বৃদ্ধির জন্য বাজার সেন্টিগ্রেড কে দায়ী করছেন। বাজার সেন্টিগ্রেড ভেঙ্গে সবজির দাম ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল