
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) এস.এম.অমিত হাসান মাহমুদ বর্তমানে একজন দক্ষ, সৎ ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের মাধ্যমে জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এসআই অমিত হাসান দীর্ঘদিন যাবত ধুনট থানায় কর্মরত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাদক নির্মূল, অপরাধ দমন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সময়ে সাধারণ মানুষের অভিযোগের সমাধানে তার উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়দের মতে, তিনি একজন নিরলস পরিশ্রমী অফিসার, যিনি জনগণের সেবা করাকে নিজের কর্তব্য মনে করেন। শুধু থানার কাজেই নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন।
এসআই অমিত হাসান মাহমুদের মত অফিসাররা পুলিশ বাহিনীর মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান