
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় ভিলিজারপাড়া গ্রামের ৬০টিরও বেশি পরিবার তাদের দীর্ঘ ৭০ বছরের দখলীয় কৃষিজমি ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিলিজারপাড়ার নিভৃতে নিসর্গ পার্ক এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে স্থানীয়রা বলেন , ১৯৬১ সাল থেকে ৯৭ একর জমিতে প্রায় শতাধিক কৃষক চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ‘পর্যটন জোন’ নামে ভুয়া অজুহাত দেখিয়ে ওই জমি জবরদখল, পাহাড় কাটা ও বালি উত্তোলনের চেষ্টা করছে। ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে দখলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে স্থানীয় এক ইউপি সদস্য ও চেয়ারম্যানের নেতৃত্বে ভিলিজার পরিবারের বসতঘর ভেঙে দেওয়া হয়, ফলজ ও বনজ গাছপালা নষ্ট করা হয় এবং কৃষিজমি জলাবদ্ধ করে চাষের অনুপযোগী করে ফেলা হয়। এ ঘটনায় বহু ভুক্তভোগী মিথ্যা মামলার শিকার হন।
কৃষি জমি ফেরত চেয়ে গত ৪ আগষ্ট ভুক্তভোগীরা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। এতে বসতভিটা ও আবাদি জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল