হোম » সারাদেশ » বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, হাতীবান্ধা – পাটগ্রাম সমাজকল্যাণ ফাউন্ডেশনের মহতী উদ্যোগ

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, হাতীবান্ধা – পাটগ্রাম সমাজকল্যাণ ফাউন্ডেশনের মহতী উদ্যোগ

মিজানুর রহমান: ‘মানবিক টানে,সামাজিক উন্নয়নে।’ রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন, আর এজন্য প্রয়োজন সঠিক রক্তের গ্রুপ নির্ণয়।
গত সোমবার সকাল ১০টায় হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায় অবস্থিত মৌলভী আবুল হাশেম আহমেদ সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়। হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, ‘রক্তের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। প্রয়োজনের সময় সব রক্তই দুরূহ হয়ে যায়, তাই সবার রক্তের গ্রুপ জানা উচিত।হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য এবং প্রত্যন্ত অঞ্চলে যারা অর্থের অভাবে রক্তের গ্রুপ পরীক্ষা করতে পারে না, তাদের জন্য এই সুবিধা যেন হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন দেয়, এটাই আমার আহ্বান।
কর্মসূচিতে প্রায় ৩০০ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভী আবুল হাশেম আহমেদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, মাহাবুল আলম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হাতীবান্ধা পাটগ্রাম সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আনিছার রহমান এসময় তিনি বলেন, ‘হাতীবান্ধা পাটগ্রাম এর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এই ক্যাম্পেইন অব্যাহত থাকবে। হাতীবান্ধা  পাটগ্রাম সমাজকল্যাণ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ যেন সব সময় জনগণের কল্যাণে কাজ করে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকে এই আশা রাখবো সমাজকল্যাণ ফাউন্ডেশনের দায়িত্বে থাকা সকলের প্রতি।
এসময় হাতীবান্ধা-পাটগ্রাম সমাজকল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানুর ইসলাম বলেন, হাতীবান্ধা-পাটগ্রাম সমাজকল্যাণ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা হাতীবান্ধা এবং পাটগ্রাম দুই উপজেলার একটি পৌরসভা সহ ২১টি ইউনিয়নের মোট ১৮৯ টি ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবী মূলক কাজ চলমান রেখেছি। আমাদের লক্ষ্য হচ্ছে উত্তরাঞ্চলের প্রত্যন্ত দুই উপজেলার অসহায় এবং নিরীহ মানুষের সেবা করা এবং তাদের মৌলিক চাহিদাগুলোকে নিশ্চিত করা। তারই ধারাবাহিকতায় আমরা দুই উপজেলা থেকে আটটি করে পরিবারকে মোট ১৮টি আইটেমে এক মাসের খাবার প্রদান করেছি এবং নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন করেছি । এছাড়াও বিগত দুই মাসে আমরা কয়েকটি পরিবারকে চিকিৎসা স্বরূপ নগদ অর্থ প্রদান করেছি এবং ১৫০ জন রক্ত চাহিদাকৃত রোগীকে রক্ত দান করে আসছি। এবং সেটি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করেন বাঁধন রংপুর কারমাইকেল কলেজের প্যাথলজিক্যাল ল্যাব টেকনিশিয়ানরা
এ সময় আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের  বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!