হোম » শহর-নগর » চীনা ইঞ্জিনিয়ার প্রেমের টানে দিনাজপুরে

চীনা ইঞ্জিনিয়ার প্রেমের টানে দিনাজপুরে

দিনাজপুর সংবাদদাতা

প্রেমের ডাকে পাড়ি দিলেন হাজার মাইল! সুদূর চীনের জিয়াংসু প্রদেশ থেকে বাংলাদেশি তরুণী সুরভী আক্তারের টানে দিনাজপুরের বিরলে ছুটে এলেন ২৬ বছরের ইয়ং সং সং।

প্রায় এক বছর আগে ভার্চুয়াল অ্যাপে তাদের পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম—শেষমেশ ৪ আগস্ট বাংলাদেশে পা রাখেন ইয়ং সং সং। ১০ আগস্ট প্রেমিকার বাড়িতে পৌঁছালে গ্রামজুড়ে দেখা দেয় ‘চীনা জামাই’ দেখার হিড়িক।

সুরভীর পরিবার ও স্থানীয়রা জানান, কাগজপত্র যাচাই চলছে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই সম্পন্ন হবে এই ভিন্ন সংস্কৃতির মিলনে তৈরি অনন্য বিয়ে।

প্রেমের এই গল্প যেন প্রমাণ করে—দূরত্ব, ভাষা, সংস্কৃতি—কিছুই হৃদয়ের টান থামাতে পারে না।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!