হোম » সারাদেশ » রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রংপুর ব্যুরো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মারুফের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষাথীরা। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে রংপুর মেডিকেল সামনে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মোঃ ইমতিয়াজ হোসেন ইমতি। এছাড়াও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন রংপুর মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় শিক্ষার্থীরা বলেন, ডাঃ মারুফকে স্থায়ীভাবে অপসরণ করতে হবে। নইলে ক্লাস ও পরীক্ষা বর্জন করবে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভকারীরা হাসপাতালের সামনে মানব্বন্ধন করে এবং পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারক লিপি সম্পর্কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ডাঃ মারুফের অপসরনের বিষয়টি মন্ত্রনালয়ে অবগত করেছি। তবে ছাত্র জনতার এই দাবি গুলো যৌক্তিক এব্যাপারে আগামীতে মেডিকেল কর্তৃপক্ষ আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করবে।
উলেখ্য ঃ বুধবার (৬ আগস্ট) দুপুরে রমেক হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারে এক নারীর সঙ্গে অবস্থান করার সময় স্থানীয় বাসিন্দাদের হাতে হাতেনাতে ধরা পড়েন ডা. এ বি এম মারুফুল হাসান মারুফ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। পরে তিনি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়ে উভয়কে পুলিশের হাতে তুলে দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!