
এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
চকরিয়া থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ রিংভং ছিড়া পাহাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তি হলেন মোঃ আজাদ (৩৭)নোয়াখালী জেলার সুধারাম কাঞ্চনপুর ৪নং ওয়ার্ড এলাকার মৃত নুরুল আমিনের পুত্র বলে জানান পুলিশ।
চেকপোস্টে সন্দেহজনক আচরণ ও তল্লাশির একপর্যায়ে পুলিশ ধারণা করে, আসামি পেটের ভেতরে মাদক বহন করছেন। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় ওষুধ সেবনের মাধ্যমে তার পায়ুপথ থেকে পর্যায়ক্রমে মোট ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১০(ক) ধারায় একটি মামলা (নং-১৬/৩৮৮, তারিখ- ০৭/০৮/২০২৫) রুজু করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান