
মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতা এন্তাজ আলী ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(৬ আগস্ট) রাত ৩টার দিকে বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এন্তাজ আলী নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও মোস্তাফিজুর রহমান রকি নলডাঙ্গার মাধনগর আওয়ামী লীগ যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলে জানা যায়।
নলডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২