
বালিয়াডাঙ্গী প্রতিনিধি:
বালিয়াডাঙ্গীতে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, ছাত্র সমন্বয়ক রবিউল ইসলাম বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক জানে আলম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের তাৎপর্য ও ছাত্র জনতার গুরুত্বপূর্ণ ভুমিকার কথা তুলে ধরেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ