
এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে ৩৬শে জুলাই স্মরণে তিন দিনব্যাপী আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ই আগস্ট) সকালে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম-সচিব) হোসনা আফরোজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব রেজাউল করিম বাদশা।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন