
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার মহাস্থান মাজার রাস্তার বেহাল দশা, ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে যানবাহন চালকদের চলতে হচ্ছে।
রবিবার (০৩ই আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতানের মাজারে যাওয়ার প্রধান সড়ক মহাস্থান ডাকবাংলো রোড। এখানে বৃষ্টির পানি গড় থেকে নামিয়ে সড়ক পথ দিয়ে নেমে রাস্তাটির বেহাল দশা সৃষ্টি হয়েছে।
মাজার এলাকায় অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি ঢুকে পড়ায় রাস্তাগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মহাস্থান নামুজা এ আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে দিয়ে যানবাহন গুলোকে চলতে হয় ঝুঁকি নিয়ে। খানাখন্দের মধ্য দিয়ে চলতে গিয়ে প্রায়ই অকেজো হয়ে পড়ছে গাড়ি। ঐতিহাসিক মহাস্থানগড়ে সাহিত আছেন, উত্তরবঙ্গের বিখ্যাত অলীয়ে কামেল হযরত শাহ সুলতান। যার মাজারে প্রতিদিন হাজার হাজার জিয়ারতকারী মুসুল্লিরা মাজার জিয়ারত ও ইবাদত বন্দেগির জন্য আসেন।
কিন্তু দুঃখের বিষয় হলো মহাস্থান শালবাগান থেকে ডাকবাংলো রোড সড়কের অবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছে। এখানে মাজারে আসা জিয়ারতকারীদের দুর্ভোগ স্বীকার করে পথ চলতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার দেশের বিভিন্ন এলাকা থেকে মাজার জিয়ারতকারীরা বাস, মাইক্রো, ভটভটি, টাইন সার্ভিস, মোটরসাইকেল ছাড়াও প্রতিদিন শত-শত সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এই সড়ক দিয়ে চলাচল করে। গুরুত্বপূর্ণ সড়কটিতে চলাচল করার সময় যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই সচেতন এলাকাবাসীর দাবী বড় কোন দুর্ঘটনা এড়াতে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা ও সংস্কারের দাবি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ