
বগুড়া জেলা প্রতিনিধি
জুলাই-আগস্ট আন্দোলনে আহত সন্তানদের সুচিকিৎসার দাবিতে আবেগঘন বক্তব্য দিলেন ‘জুলাইয়ের মায়েরা’। শনিবার (২ই আগষ্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দসহ অভিভাবকরা।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনে মায়েদের ভূমিকা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। সন্তানরা রাজপথে আন্দোলন করেছে, মায়েরাও রাজপথে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটেছে, তাদের ত্যাগ নতুন বাংলাদেশ এনে দিয়েছে। অনুষ্ঠানে ‘মাদার অব জুলাই’সহ জুলাই আন্দোলনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ