
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা আগষ্ট) বাদ জুম্মা চেরাগআলী এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করেন গাজীপুর মহানগর বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা মোঃ রাকিব উদ্দিন সরকার পাপ্পু
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিন আহমেদ, তাতি দলের সভাপতি তাইজুল ইসলাম বেপারী, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল ভূঁইয়া, যুবদলের সদস্য সচিব সেলিম কাজল প্রমুখ।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে এসময় দলীয় নেতাকর্মীরা বক্তব্যে বলেন, রাকিব উদ্দিন সরকার পাপ্পু একজন ত্যাগী ও কারা নির্যাতিত নেতা। গাজীপুরের রাজপথে বিএনপির পতাকা সমুন্নত রাখতে আওয়ামী লীগের মিথ্যা মামলায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় জেল খেটেছেন তিনি। এ নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে দল থেকে বহিষ্কৃার করা হলেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। নেতাকর্মীদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রাকিব উদ্দিন পাপ্পুর বিরুদ্ধে ষড়যন্ত্রের নেপথ্য কুশীলবদের চিহ্নিত করতে হবে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপের মাধ্যমে রাকিব উদ্দিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবী জানান। তারা আশা প্রকাশ করেন এই ত্যাগী নেতাকে পূনর্বাসনের মাধ্যমে গাজীপুরে বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করা হবে। এরপর দোয়া পাঠ শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা সহ অত্র এলাকার সর্বসাধারণেরা অংশ নেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক