
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনার কারণে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাজারের পাশে স্থায়ী ডাস্টবিন না থাকা এবং পূর্বের নিয়োজিত ঝাড়ুদার প্রত্যাহার করার ফলে এলাকায় পরিবেশ দূষণের পাশাপাশি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
এই পরিস্থিতিতে এলাকাবাসীর পক্ষে ফেরদৌস আহমদ নামক এক সচেতন নাগরিক চকরিয়া পৌরসভার প্রশাসকের বরাবর লিখিত আবেদনও করেছিলেন । ১৮ ফেব্রুয়ারি তারিখে দেওয়া আবেদনে তিনি উল্লেখ করেন, “বিগত ২৬ বছর যাবৎ বাজারটিতে নিয়মিত ঝাড়ুদার নিয়োজিত থাকলেও রাজনৈতিক নানা জটিলতার কারণে গত ৫ বছর ধরে ঝাড়ুদার নেই এবং পুরনো ডাস্টবিনটি নষ্ট হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত নতুন ডাস্টবিন স্থাপন করা হয়নি।”
স্থানীয়রা বলেন, “বিদ্যালয়ের মাঠ ময়লা-আবর্জনায় ঢেকে গেছে, শিক্ষার্থীদের জন্য পরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।” তিনি পৌর কর্তৃপক্ষের নিকট দ্রুত ঝাড়ুদার নিয়োগ ও পূর্ব নির্ধারিত স্থানে নতুন ডাস্টবিন স্থাপনের জোর দাবি জানান।
এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, বাজারটিতে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে, কিন্তু ময়লা অপসারণের কোনো ব্যবস্থাই নেই। বিদ্যালয়ের আশপাশে দুর্গন্ধ ছড়ানো আবর্জনার স্তূপ জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলছে।
চকরিয়া পৌরসভার প্রশাসনের প্রতি স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাজার ও বিদ্যালয়সংলগ্ন পরিবেশ স্বাভাবিক ও স্বাস্থ্যসম্মত করে তুলতে হবে।
এলাকাবাসীর মতে, পৌরসভা কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে এলাকাজুড়ে মানববন্ধনসহ নানা কর্মসূচির ডাক দেওয়া হতে পারে।
চকরিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ