হোম » সারাদেশ » দাঁড়িপাল্লার সমর্থনে লক্ষ্যারচর ইউনিয়ন ছাত্রশিবিরের সমাবেশ অনুষ্ঠিত

দাঁড়িপাল্লার সমর্থনে লক্ষ্যারচর ইউনিয়ন ছাত্রশিবিরের সমাবেশ অনুষ্ঠিত

এইচ এম রুহুল কাদের, চকরিয়া:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১( চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের (দাঁড়িপাল্লা মার্কা) সমর্থনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৩টায় লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে লক্ষ্যারচর ইউনিয়ন ছাত্রশিবির।

ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. মায়াস এর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আসিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সৈয়দ করিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মো. মুসা, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এবং ডা. সরোয়ার আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের আমীর আমিনুজ্জামান, সেক্রেটারি মামুনুল ইসলাম, সহকারী সেক্রেটারি আছহাব উদ্দিন আছাদ, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ ইলিয়াসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা ছাত্রশিবিরের আদর্শিক ভূমিকা ও সাংগঠনিক গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!