
মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি
অবৈধ মাদক পাচার সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২২৩০ ঘটিকায় নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় সেনাবাহিনীর একটি পেট্রোল টিম ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৩০ জুলাই অভিযান চলাকালীন সময় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট এর প্যাকেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
আটককৃত ব্যক্তি: মোঃ আশরাফুল ইসলাম (৪০) পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় জনগণ সেনা অভিযানের প্রশংসা করে জানান, মাদক সেবনকারী এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ জনমনে শান্তি ও শৃঙ্খলা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান