হোম » সারাদেশ » চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা বাবু,  প্রতিবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা বাবু,  প্রতিবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

রবিউল হাসান লায়ন, জামালপুর 
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী এবং নিহত সাংবাদিক নাদিমের পরিবার।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন- ২০২৩ সালের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হলে পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক নাদিম। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। পরে ২০২৩ সালের ২০ জুন মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কারাগার থেকে জামিনে বের হয়ে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন বাবু। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালত ৬ মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। ১৯ ফেব্রুয়ারি থেকেই রায়ের ছয় মাস কার্যকর হলে তিনি আর মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন।

বক্তারা আরো বলেন- আওয়ামী লীগ নেতা বাবু চেয়ারম্যানের চেয়ারে বসতে  পারলে পুনরায় এলাকাবাসীর ক্ষতি করবে।
নাদিম হত্যা মামলার আসামী বাবুকে চেয়ারম্যানের পদ থেকে পুনরায় বরখাস্ত করা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!