
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুর বগুড়া মহাসড়কে ডাকাতি ও দুর্ঘটনা রোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষে বড় পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের বিভিন্ন উদ্যেগ অব্যহত রয়েছে । এর অংশ হিসেবে সোমবার রাত ৯টায় উপজেলার মহাসড়কের পার্শে বিশ মাইল নামক স্থানে এক কমিউনিটি পুলিশিং পথ সভা অনুষ্ঠিত হয়েছে ।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এ সভায় বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিওন এর পুলিশ সুপার তারিকুল ইসলাম, বড়দরগাহ হাইওয়ে থানার ইনচার্জ ওমর ফারুক, সাংবাদিক বখতিয়ার রহমান, বড়দরগাহ হাইওয়ে কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি কায়রো সরকার প্রমুখ ।
সভায় হাইওয়ে পুলিশের এসপি উপস্থিত ব্যাক্তিদের উল্লেখিত বিষয়ে মতামত শ্রবন করেন এবং দিক নির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন ।
হাইওয়ে পুলিশের এসপি তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, একটি মৃত্য সারা জীবনের কান্না । তাই মহাসড়কে সতর্কতার সঙ্গে প্রত্যেকের চলাচল করা উচিত । যাতে দুর্ঘটনায় কারও মৃত্যু না হয় । এর জন্য তিনি হালকা যানবাহন গুলিকে সার্ভিস লেন ব্যবহারের এবং মটোর সাইকেল আরোহীদের অনুর্দ্ধ ২ জন এবং হেলমেট ব্যবহারের পরামর্শ দেন । উল্লেখ্য মহাসড়কের পার্শে বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের অনুরুপ সভা অব্যহত রয়েছে ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার