
নীলফামারী প্রতিনিধি
মর্মান্তিক বিমান দূর্ঘটনায় ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার সমাধীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
আজ ২৩ জুলাই সকালে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলা গাড়ি চৌধুরীপাড়ায় উপস্থিত হয়ে মহারিন চৌধুরীর সমাধীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং মাহরিন চৌধুরীর পরিবারের সদস্যরা।
গত ২১ জুলাই ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের কে বাচতে গিয়ে থেকে মহারিন চৌধুরী এক বিরাট সাহসিকতার পরিচয় দেন। এবং সে আগুন থেকে শিক্ষার্থীদের কে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই অগ্নিদগ্ধ হন তারপরেও অসংখ্য শিক্ষার্থীদের কে নিরাপদে নিয়ে আনার চেষ্টা করেন। এবং নিজেও মারাত্বক ভাবে অগ্নিদগ্ধ হন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে ইন্তেকাল করেন। চিকিৎসকরা জানান তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। পরের দিন মঙ্গলবার তাকে তার নিজ গ্রামের বাড়ি জলঢাকার বগুলাগাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান