
মোহাম্মদ আসাদুজ্জামান: গতকাল ২১ জুলাই ২০২৫, রবিবার দিবাগত রাতে বিকল্পধারা বাংলাদেশের দফতর সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য ওয়াসিমুল ইসলাম প্রেরিত এক শোক বার্তায় বলা হয়- উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ফলে এক অবর্ণনীয় হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বহু সংখ্যক কোমলমতি ছাত্র,শিক্ষক ও অভিভাবক আহত ও নিহত হয়েছে। এর শোক ও কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী মেজর (অব.) আবদুল মান্নান বলেন, ‘একজন পিতা হিসাবে এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের পিতা-মাতা, ভাই-বোনসহ নিকট আত্মীয় স্বজনদের কষ্টে আক্ষরিক অর্থে সান্ত্বনা দেয়া সম্ভব নয়। মহান আল্লাহ সুবহানাহু তা’আলার কাছে দোয়া করি- নিহতদের তিনি ক্ষমা করে তাঁর রহমতের ছায়ায় আশ্রয় দেন। আর শোকাহত পরিবারকে ধৈর্য্য ধরে এই কষ্ট

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা