
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শহরের সেউজগাড়ী পালপাড়ায় একটি ছাত্রাবাসে তারিকুল ইসলাম তোহা নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার (২১ই জুলাই) সকাল পৌনে ১০টার দিকে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নিহত তারিকুল ইসলাম তোহা (১৮) বগুড়ার গাবতলী উপজেলার সোনার তাহির গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামানের ছেলে। সে বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়ায় ইসকন মন্দিরসংলগ্ন মোহাম্মদ বাপ্পির ছাত্রাবাসে থেকে পড়াশোনা করত। সে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ