
রায়হানুল ইসলাম, বগুড়া সদর প্রতিনিধি
বগুড়ার কাহালুর উপজেলার নারহট্ট উচ্চ বিদ্যালয়ের মসজিদ ও স্কুলে যাতায়াতের পথরোধ করায় ফুঁসে উঠেছে শিক্ষার্থী এলাবাসী!
২১ জুলাই সোমবার বেলা ১১ টায় নারহট্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরে এলাকায় আওয়ামী লীগের দোসর বলে খ্যাত আবু জাফর মন্ডল (পিতা জব্বার মন্ডল), টিপু মন্ডল , জাহাঙ্গীর মন্ডল পিতা আবু জাফর মন্ডল ভূমি অফিসের পাশে সরকারি জায়গা ভোগ দখল করে খাচ্ছে। একই সাথে তারা উক্ত জায়গার বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ কাহালু উপজেলা সহকারী ভূমি বরাবরে প্রদান করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নারহট্ট মৌজার জেএল নং ৪৭, সাবেক দাগ ৯২৪ হালদাগ ১১৫৯ এর পুকুরসহ ১ একর ৮২ শতাংশ জায়গা দখল করে বিদ্যালয়ের একমাত্র মসজিদে যাওয়ার রাস্তা এবং ছাত্রছাত্রীদের পায়ে হাঁটার পথ রোধ করে আনুমানিক এক কিলোমিটার রাস্তা ঘুরে যাওয়ার হুঁশে উঠেছে স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা । তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন।
ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, সরকারি জায়গা দখল করে রাস্তা বন্ধ করার এখতিয়ার কাউকে দেওয়া হয়নি আমরা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ