
রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার
শীর্ষক প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত
সালেকুজ্জামান সালেক, রংপুর ব্যুরো
বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন কালপর্বে প্রবেশ করেছে।ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গনতান্ত্রিক অভিযাত্রায় অর্থনৈতিক মুক্তির বিকল্প নাই।এলক্ষ্যেই রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি উত্তর বাংলাদেশে”রংপুর বিভাগের অর্থনীতি পুনুরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার ” শীষক সমাবেশের আয়োজন করেছে।আগামী ৩১ জুলাই রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে যোগ দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক বানিজ্য মন্ত্রী ও বিশিষ্ঠ শিল্পপতি আমীর খসরু মাহামুদ চৌধুরী।সমাবেশ টি হবে এ অঞ্চলের ব্যবসা বানিজ্যের জন্য মাইল ফলক।
গতকাল রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় নগরীর সেন্টাল রোডস্থ নর্থভিউ হোটেল এন্ড রেস্টুরেন্ট মিলনায়তনে রংপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রস্ততি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক, রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নব নির্বাচিত প্রেসিডেন্ট মোঃ এমদাদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক সোহেল, মোঃ জুলফিকার আজিজ খান, পরিচালক পার্থ বোস, মোঃ ওবায়দুর রহমান রতন, খন্দকার মাহামুদ ইলাহী বিপ্লব, মোঃ কামাল হোসেন, মোঃ মামুনুর রশিদ, মোঃ তৌহিদ হোসেন, মোঃ সাইফুল আলম, আশরাফুল আলম, আলহাজ্ব মোঃ আব্দুল হালিম বুলু, মোঃ আজিজুল হক, মোঃ শরিফুল ইসলাম বাবু, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ তাইফুর রহমান, মোঃ শফিকুল ইসলাম মিঠু, এসোসিয়েট গ্রুপ থেকে প্রণয় বনিক, খেমচাঁদ সোমানী (রবি), মোঃ শফিকুল ইসলাম মনা, মোঃ রশিদুস সুলতান বাবলু, মোঃ আব্দুল্লাহেল কাফি (দুদু),গোলাম আহমেদ আব্দুল মুকীত সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২