হোম » সারাদেশ » ভৈরবে গাঁজাসহ মাদক কারবারী আটক

ভৈরবে গাঁজাসহ মাদক কারবারী আটক

এম আর ওয়াসিম,  মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে১২ কেজি  গাঁজাসহ  রাসেল খন্দকার(৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
শনিবার সকালে ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয় । আটকৃত মোঃ রাসেল খন্দকার  চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার স্থায়ী মধ্যম দিঘলদী বর্তমান ঢাকা জেলার মিরপুর থানার রুপনগর এলাকার মৃত হানিফ খন্দকারের ছেলে ।
র‌্যাবের মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে সহকারি পরিচালক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ১২ জুলাই সকালে ভৈরব পৌর শহরের  নাটালের মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে গাড়ির পিছনের ব্যাকডালার অতিরিক্ত গ্যাস সিলিন্ডার এর ভিতর অভিনব কায়দায় রক্ষিত ১২ (বারো) কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদকদ্রব্য গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার, ০১ টি মোবাইল ফোন ও নগদ ৬৫৫/- (ছয়শত পঞ্চান্ন) টাকাসহ মোঃ রাসেল খন্দকার (৩১)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা। ঘটনায় ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!