হোম » সারাদেশ » দেবীদ্বারের আলোচিত ইয়াবার ডিলার কাউছারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

দেবীদ্বারের আলোচিত ইয়াবার ডিলার কাউছারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের আলোচিত ইয়াবার ডিলার কাউছার ও তার ভাইদের তান্ডবে অতিষ্ট স্থানীয় এলাকার শান্তিপ্রিয় ও নিরীহ জনগন। মো. কাউছার সরকার ফ্যাসিষ্ট আওয়ামীলীগের স্বেচ্ছাসেবকলীগ নেতা। সে উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের মৃত হাজী ইদ্রিছ মোল্লার পুত্র। এছাড়াও তার বড়ভাই ইউনিয়ন আওয়ামীগের সহ-সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আবু তাহের সরকার।
এই বিষয়ে ভূক্তভোগী স্থানীয় এলাকাবাসী জানায়, এই কাউছার একজন শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবার ডিলার হিসাবে এলাকায় পরিচিত। তিনি এলাকায় চাঁদাবাজী, জুয়া খেলা, মাদক ব্যবসা, জবরদখল, হামলা সন্ত্রাসী কর্মকান্ডসহ এমন কোন অপরাধ নেই যা তিনি করেনা। সে সমাজের কিশোর ছেলেদের টার্গেট করে মাদকাসক্ত বানিয়ে চোর, ডাকাত ও সন্ত্রাসে পরিনত করছে এবং এদের সমন্বয়ে গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী। তার কারনে মাদকাসক্ত হয়ে এলাকার উঠতি বয়সের কিশোরদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সে তার ভাগিনা উপজেলা আওয়মীলীগ নেতা শামীমের ছত্রছায়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তালিকা ভূক্ত হয়ে দাপটের সহিত এসব অপরাধ করেছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর নিজেকে সুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে একই কায়দায় মাদক বিক্রয়সহ নানা অপরাধ করে আসছে। ভয়ে প্রকাশ্যে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে চায়না। কেউ তার বিরুদ্ধে কথা বললেই মধ্যযোগীয় বরবর কায়দায় হামলা চালায়।

গত কয়েক মাস আগে তার বিরুদ্ধে কথা বলায় নিজস্ব সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে বুড়িরপাড় গ্রামের শাম মিয়া(৬৫) নামের এক ব্যক্তিকে এলোপাথারি কুপিয়ে মারাত্বক আহত করে। এই বিষয়ে মামলা চলমান আছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবুও সে নাকের ডগায় দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। পুলিশ কেনো তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা এমন প্রশ্ন এলাকার জনগনের।

এই আলোচিত ইয়াবা ডিলারের বিষয়ে সেনাবাহিনীও অবগত আছেন। গত সপ্তাহ কয়েক আগে সেনাবাহিনী আটকের চেষ্টা করেও তাকে আটক করতে পারেনি।
এলাকার সচেতন মহলের কাছে এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তারা জানায়, এই একটি পরিবারের জন্য এলাকার জনগন অতিষ্ট। তারা ফ্যাসিষ্ট আওয়ামীলীগ শাসনামলে ক্ষমতার প্রভাব খাটিয়ে নানা অপরাধ করেছে। এখন হাসনাত আবদুল্লাহর নাম ভাঙ্গিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। ইয়াবা বিক্রি করা তার একটি অডিও ক্লিপ দৈনিক গণমানুষের আওয়াজের হাতে আছে।
এ বিষয়ে জানতে কাউছারের নাম্বারে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!