
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রেতা দুলাল ফকির (২৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ এ সদস্যরা। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে র্যাপিড এ্যাকশোন ব্যাটালিয়ান র্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. ওসমান গনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুলাল ফকির বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার মন্ডলপাড়ার আব্দুর রহিম ফকিরের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন জেলায় বাস-ট্রাকে পরিবহন করে ক্রয়-বিক্রয় করে আসছিলো। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদে (৯ জুলাই) বিকেলে হাটিকুমুরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার ঢাকাগামী হাইওয়ে এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুলাল ফকিরকে আটক করা হয়। এসময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়। এঘটনায় সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আটক দুলাল ফকিরকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদক মুক্ত বাংলাদেশ গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক