হোম » সারাদেশ » চকরিয়ায় সড়ক বিভাগের জমি দখল করে মার্কেট নির্মাণ, কর্তৃপক্ষের নিরব ভূমিকার অভিযোগ

চকরিয়ায় সড়ক বিভাগের জমি দখল করে মার্কেট নির্মাণ, কর্তৃপক্ষের নিরব ভূমিকার অভিযোগ

এইচ এম রুহুল কাদের, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
চকরিয়া উপজেলার নলবিলা খাদ্য গুদাম সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছে একটি প্রভাবশালী চক্র। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভূমিকার অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল।

বুধবার (৯ জুলাই) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়ক ঘেঁষা সড়ক বিভাগের জায়গা দখল করে এবং ভরাট করে একাধিক দোকানের ভিত্তি নির্মাণ চলছে। অভিযুক্ত ব্যক্তি পৌর শহরের স্টেশন পাড়ার বাসিন্দা রফিক। বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে জমিটি নিজের পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন।

রফিকের ছেলে জানান, সড়ক বিভাগ ও ভূমি অফিসকে ‘ম্যানেজ’ করেই তারা মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুপন উদ্দিন খালেদ বলেন, “বিষয়টি আমরা জেনেছি, দ্রুত ব্যবস্থা নেয়া হবে।”
উপসহকারী প্রকৌশলী কুতুবউদ্দিন তালুকদার জানান, “আমরা তাদের নিষেধ করেছি, কিন্তু তারা নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়ক সংলগ্ন এলাকায় এমন দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না, যা দুর্নীতির আভাস দেয়

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!