
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা শাখার গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে পুলিশের ওয়াকিটকি সাদৃশ্য একটি মোবাইল ফোন, ইলেক্ট্রনিক শক মেশিনসহ প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
গত ৬ই জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌধুরী পাড়ার শামীম আহম্মেদ (৪৬) এবং সদর উপজেলার সুলতানগঞ্জ পাড়ার মোহাম্মদ তাফসির (২৮)। ডিবি সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং প্রতারকচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২