হোম » সারাদেশ » হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে বগুড়ার র‌্যাব-১২

হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে বগুড়ার র‌্যাব-১২

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিএসসি, একটি চৌকস আভিযানিক দলের অভিযানে শাজাহানপুর থানার দেশমা এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৩নম্বর আসামি জোবায়ের (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব-১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান ধারণ করে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেপ্তারে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার জামহাটা গ্রামে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় কুন্দদেশমা গ্রামের নূর আলম (২৭)কে।
এ ঘটনায় নিহতের মাতা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি জোবায়ের পলাতক ছিলেন। র‌্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তিনি নিজ বাড়ি বড় দেশমা গ্রামে অবস্থান করছেন। সে অনুযায়ী  সোমবার (০৭ জুলাই) রাত ৪টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি দল অভিযান চালিয়ে তাকে একটি পুরাতন বাটন মোবাইল ও দুইটি সিমসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জোবায়েরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!