
রবিউল হাসান লায়ন: জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্রের কর্তৃপক্ষের অবহেলায় ডাক্তার ছাড়া নার্স ও আয়া দারা নারীকে স্বাভাবিক প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৫ জুলাই) ভোরে শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় জামালপুর পৌরসভার বাস্তবায়নে ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত নবজাতকের বাবা সোহেল আনসারী জানান , শুক্রবার সন্ধায় আমার স্ত্রী নৌরিন জান্নাত মৌকে প্রসববেদনা নিয়ে নগর মাতৃসদনে ভর্তি করাই।

ওই সময় হাসপাতালে কোনো গাইনী চিকিৎসক উপস্থিত না থাকলেও হাসপাতালের নার্স শিরিন আক্তার ও আয়া ময়না ভোররাতে প্রসূতিকে স্বাভাবিক প্রসবের চেষ্টা করে নবজাতককে
মেরে ফেলে।
টেনে-হিঁচড়ে বের করার সময় শিশুটির শরীরে একাধিক জায়গায় আঘাত লেগেছে এবং তার গলায় এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান সোহেল। সোহেল আনসারীর বাড়ি সদর উপজেলার নারিকেলি এলাকায়।
এটা তার প্রথম সন্তান ছিল বলে জানান তিনি। এ ঘটনায় অভিযুক্ত নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জামালপুর থানায় নিয়ে যায় পুলিশ। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ফয়সল আতিক জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান