হোম » সারাদেশ » বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জে যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জে যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও ইউনিয়ন শাখার উদ্যোগে এক যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৪জুলাই) সকাল ৯টায় আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসার মিলনায়তনে মোরেলগঞ্জ উপজেলা যুব বিভাগ সভাপতি মোঃ শফিউল আযম এর সঞ্চালনায়  মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে আমীর মাস্টার মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুব বিভাগের সভাপতি ও বাগেরহাট -২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওঃ মাকসুদ আলী খান। সমাবেশে প্রধান অতিথি  অধ্যক্ষ আব্দুল আলীম  ইসলামী জীবনাদর্শে যুবসমাজকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে যুবকদের মাঝে দ্বীনি চেতনা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।
এসময় প্রধান বক্তা শেখ মনজুরুল হক রাহাত বলেন, ইসলামী আন্দোলনকে বেগবান করতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সংগঠনকে শক্তিশালী করার জন্য নৈতিকতা, একতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। সমাবেশে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের  যুব দায়িত্বশীল অংশগ্রহণ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!