
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ব্যক্তিমালিকানাধীন পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির(৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার ধুপপুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায় ।পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশসহ সিআইডি টিম দুপুরে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক জানান, অর্ধগলিত অজ্ঞাত লাশের পরিচয়ের শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা