
এম আর ওয়াসিম : ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার উদ্বোধন করেন ইউএনও শবনম শারমিন। এবারের মেলায় মোট ১৪টি স্টলে বিভিন্ন ফল ও ফুলসহ ঔষধি গাছের চারা স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলার স্টলগুলি খোলা থাকবে। এ মেলা চলবে আগামী ২৪ জুন পর্যন্ত । এছাড়াও মেলা উপলক্ষে উপজেলা মিলনায়তনে কৃষি অফিসার আকলিমা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আজহার উল আলম, মৎস কর্মকর্তা জয় বণিক, অতিরিক্ত কৃষি অফিসার রফিকুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বাসহ অনেকে।

আরও পড়ুন
আশুরার আত্মত্যাগের মহান শিক্ষা আমাদের সকলেরই গ্রহণ করতে হবে: খাজাবাবা কুতুববাগী।
কোস্ট গার্ডের অভিযান: ১ কেজি গাঁজা ও অটোরিকশাসহ দুই মাদক কারবারি আটক
সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়ন বিএনপির মাদক বিরোধী সমাবেশ