
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: ১৫ পরিবারের শতাধিক মানুষের চলাচলের পথ দখলে বাঁধা দেয়ায় হামলার অভিযোগ উঠেছে । চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম কৈয়ারবিল নয়া পাড়া মসজিদ সংলগ্ন রাস্তায় এই ঘটনা সংঘটিত হয়েছে । অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় নাছির উদ্দীন গংদের দীর্ঘদিনের বসত ভিটা ও চলাচলের পথ পৈত্রিক ওয়ারিশী স্বত্ব দখলীয় বসত ভিটা এবং চলাচল পথ ।
উক্ত বসত ভিটায় তারা পূর্ব পুরুষের আমল হতে ভোগ দখল, বসত ঘর করতঃ স্ব-পরিবারে বসবাস ও চলাচল পথ দিয়া পথ চলাচল করে আসছিল । তাদের উক্ত চলাচলের পথের পূর্ব পাশে আসামীগণের বসত বাড়ী অবস্থিত। আসামিরা দূর্লোভের বশীভূত হয়ে ১৫ পরিবারের একমাত্র চলাচল পথের কিছু অংশ জায়গা তাহাদের ভিটার সাথে মিলিয়ে ফেলে।
চলাচল পথের জায়গা ছাড়িয়া দেওয়ার অনুরোধ করি,আসামীদের বিরুদ্ধে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণকে নালিশ করি।
ইহাতে গণ্যমান্য ব্যক্তিগণ আসামীদের সালিশী বৈঠকে বসার জন্য আহ্বান করিলেও, আসামিগণ সালিশী বৈঠকে হাজির না হয়ে গায়ের জোরে বসত ভিটার চলাচল পথ জবর দখলে রাখার অপচেষ্টায় লিপ্ত হইয়া বিভিন্ন সময়ে হাঁকাবকা ও হুমকি-ধমকি প্রদর্শন করিয়া আসিতেছে।
তার ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামী হাফেজ মোঃ ছৈয়দ (৫৫),মোঃ ইসমাইল (৩০),মোঃ আজিজুল হক (২৮),মোঃ আকিব (২৬),কাসেম (২০),হাফেজ মোঃ বেলালসহ (৩৯) অজ্ঞাত একটি সন্ত্রাসী দল।উক্ত ঘটনায় নাছির উদ্দীন বাদি চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২