হোম » সারাদেশ » নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত

জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় মুক্তির মোড় সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি বিজয় টিভি ও ভোরের পাতা জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা টিভি ও আজকালের খবরের জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন, আজকের দর্পণ প্রতিনিধি ফয়সাল আহমেদ, মোহনা টিভির জেলা  প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক গণমানুষের আওয়াজের জেলা প্রতিনিধি জাহিদুল হক মিন্টু,স্বদেশ বিচিত্রার রাকিব রেজা, দৈনিক সোনালী খবরের সাইদুল ইসলাম হেলাল, দৈনিক ঘোষণার মোস্তফা আলী, নিউজ টুয়েন্টি ওয়ানের মাসুদ রানা, প্রতিদিনের কাগজের নাজমুল হক প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২০ জুনের পর হতে জেলাধীন সকল উপজেলা শাখা কমিটি গঠন ও জেলায় শাখায় নতুন সদস্য অন্তভূক্তি করণের সিদ্ধান্ত গৃহীত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!