হোম » সারাদেশ » জামালপুরে ক্রীড়া সংগঠক আউয়ালের জানাযা সম্পন্ন

জামালপুরে ক্রীড়া সংগঠক আউয়ালের জানাযা সম্পন্ন

রবিউল হাসান লায়ন:  জামালপুরে বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, আক্তারুজ্জামান আউয়ালের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টায় জামালপুর স্টেডিয়াম মাঠে জানাজা নামাজের ইমামতী করেন শহরের দেওয়ানপাড়া জামে মসজিদের প্রেস ইমাম হাফেজ মাওলানা মো. জয়নাল আবেদীন। জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক, খেলোয়ারসহ নানা শ্রেণী পেশার মানুষ।
এর আগে শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৬ টার সময় জামালপুর স্টেডিয়াম মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার সময় স্ট্রোক করেন ক্রীড়াবিদ আক্তারুজ্জামান আউয়াল। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য, আক্তারুজ্জামান আওয়াল ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ। এ্যাথলেট, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন- সবকিছুতেই তাঁর পারদর্শিতা ছিলো ঈর্ষনীয়। তিনি একজন সফল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। শুধু তাই নয়, একজন সফল কোচ, রেফারি এবং টিম ম্যানেজার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।  জীবদ্দশায় খেলাধুলাই ছিলো তাঁর ধ্যান ও জ্ঞান।
কর্মজীবনে বর্ডার গার্ড বাংলাদেশ (বর্তমান বিজিবি) যোগদান করলেও চাকরির বাঁধাধরা নিয়ম তাঁর ভালো লাগেনি। কোন রকম ভাবনা ছাড়াই  ছেড়ে চলে এসেছিলেন সেই চাকুরি। জীবনের তাগিদে এরপর নানান পেশায় যুক্ত হলেও ছাড়তে পারেননি খেলার মাঠকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!