
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মরহুম আল্লামা আবু যোফার মুহাম্মদ আব্দুর রহমানের (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ধলাইরচর দরবার শরীফে মাহফিল পরবর্তী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৯ টায় দরবার শরীফের মাদ্রাসা হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধলাইরচর দরবার শরীফের গদিনীশিন পীর প্রভাষক মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব সভাপতিত্ব করেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, দরবার শরীফের মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি সহকারী প্রকৌশলী আল-আমিন হৃদয়।
সভায় বার্ষিক মাহফিলের আয়-ব্যয় হিসাব, পরবর্তী মাহফিলের বিষয়ে অগ্রীম প্রস্তুতি, দরবার শরীফের মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, মাদ্রাসায় নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ, শিক্ষার্থী বৃদ্ধিকরণে করণীয়সহ ধলাইরচর দরবার শরীফের সার্বিক বিষয়ে বিস্তার আলোচনা করা হয়। পরিশেষে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর সাহেব মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব।
এসময় অন্যদের মধ্যে আলফাডাঙ্গা থানা জামে মসজিদের খতিব মোল্যা আব্দুর রহমান, মাওলানা মারুফ শেখ ও মাওলানা আবু মুসাসহ অসংখ্য আলেম-ওলামা, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২