
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মোঃ আলমগীর হোসেন (৪০)–কে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। গতকাল রোববার (১ জুন) রাত ১০ টার দিকে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী আলমগীর হোসেন বাংলাদেশ শ্রমিক লীগের ভুরুঙ্গামারী উপজেলা শাখার সহ-সভাপতি। তিনি উপজেলার দেওয়ানের খামার গ্রামের মৃত বাবর আলীর পুত্র বলে জানা যায় ।
উল্লেখ্য,যে গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভুরুঙ্গামারী থানায় মামলা নং-০৫, জি.আর নং-১৭/২৫ রুজু করা হয়। ঐ মামলায় আলমগীর হোসেনকে প্রধান এজাহারভুক্ত আসামি করা হয় এবং ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা করার কারনে এ মামলাটি দায়ের করা হয়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,। গ্রেফতার কৃত আসামীকে সোমবার (২ জুন) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২