
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বন্য হাতির দল আক্রমণ চালিয়েছে। বন্য হাতির আক্রমণে উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা ও হালচাটি এলাকার ৫টি বাড়ি-ঘর, গাছপালা, ফসলসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। ১ জুন রবিবার দুপুরে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর ও ফসলের মাঠ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
ওইসময় দরবেশতলা এলাকার শ্রমিক মো. মোস্তফা ও আব্দুল জলিলকে ঘর-বাড়ি সংস্কারের জন্য নতুন টিন এবং নগদ অর্থ প্রদান করেন। এছাড়া হালচাটি এলাকায় বন্য হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ করেন ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের মাঝে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল