
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অবৈধভাবে বসেছে কোরবানির পশুরহাট । বিগত বছরে উপজেলা ও পৌর প্রশাসন ইজারার মাধ্যমে প্রায় কোটি টাকা রাজস্ব আহরণ করেছিল ।
এইবছর প্রশাসনের পক্ষ থেকে থেকে ইজারা না দেয়ায় প্রায় কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার । সরেজমিনে জানা যায়, চকরিয়া উপজেলার কাকারা, লক্ষ্যারচর,ইলিশিয়া, কৈয়ারবিল, মগবাজারসহ বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি নেতাদের তত্বাবধানে অবৈধভাবে অস্থায়ী কোরবানির পশুরহাট বসিয়েছে । সেই বাজার থেকে হাছিলের নামে মোটা অংকের চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে ।
অবৈধভাবে বসানো বাজারের ব্যাপারে সংশ্লিষ্ট বিএনপির একাধিক নেতার সাথে যোগাযোগ করলে বলেন, সরকার ইজারা না দেয়ায় আমরা দলিয়ভাবে বসিয়েছি । অনেকে বলছেন আমরা বাজারের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা বাজার চালাবো ।
অবৈধভাবে বসানো কোরবানির পশুরহাটের ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনো পর্যন্ত কোনো বাজার ইজারা দেয়া হয়নি । কোথায় বাজার বসে খবর দিন, আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা