হোম » সারাদেশ » চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ২১ মাসে ১১জনকে সাজাসহ ৩’শতাধিক মামলায় ৭০ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা

চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ২১ মাসে ১১জনকে সাজাসহ ৩’শতাধিক মামলায় ৭০ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা

মো.শহীদুল ইসলাম,চন্দনাইশ: চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ১ বছর ৮ মাসে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ জনকে কারাদন্ড প্রদান এবং ৩১৫টি মামলায় ৩০৪ জনকে ৭০ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা করেন। জানা যায়, চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ২০২৩ সালের ৩১ আগস্ট যোগদানের পর থেকে চন্দনাইশে বিভিন্ন অনিয়ম, বেআইনী কার্যক্রম প্রতিরোধ করতে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করে গেছেন।
গভীর রাত, বৃষ্টি, প্রচন্ড গরম, দুর্ঘম পাহাড়ি এলাকায় ঝুঁকি নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটা, পাহাড় কাটা, অবৈধ গ্যাস সিলিন্ডার প্রতিষ্ঠানে সাহসিকতার সহিত অভিযান পরিচালনা করেন। ২৩ সালের ৩১ আগস্ট যোগদান করার পর থেকে একই বছরে ২৮টি মামলায় ৪ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করেন। ২৪ সালে ১৭৮টি মামলায় ৩৮ লক্ষ ৩৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করার পাশাপাশি ৫ জনকে জেল দেন। চলতি বছর গত ২৪ মে পর্যন্ত ৯৬টি মামলায় ২৭ লক্ষ ৩১ হাজার ৫’শ টাকার জরিমানা করেন, ৬ জনকে জেল দেন। তিনি বলেন, সাধারণ মানুষকে আইন পরিপন্থি কাজ থেকে দূরে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার মধ্যদিয়ে ছোট-খাট অপরাধগুলো অনেকাংশে বন্ধ হচ্ছে। বিশেষ করে পাহাড় কেটে পরিবেশ বিনষ্ট,
ধানী জমির টপসয়েল কেটে জমির উর্ব্বরতা নষ্ট, ঝুঁকিপূর্ণভাবে অবৈধ গ্যাস স্থানান্তর করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে অনেককে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও জেল দেয়া হয়েছে। ফলে এ সকল অপরাধ ক্রমান্বয়ে কমে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষ মোবাইল কোর্ট সম্পর্কে সচেতন হচ্ছে। একইভাবে সরকারের রাজস্ব আদায় হয়েছে। উপরে উল্লেখিত অপরাধগুলো বন্ধ করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!