
আমিনুল ইসলাম, মধুপুর,টাংগাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা বাস্তবায়নের জন্য উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের নিয়ে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মধুপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
২৬ মে (সোমবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আঞ্জুম পিয়া।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা প্রমুখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ