
স্টাফ রির্পোটার : রাজধানীর মধ্যবাড্ডা দুর্বৃত্তদের গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুল আহসান সাধন নিহত। রোববার (২৫ মে) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। এদিন রাত সাড়ে দশটার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুদারাঘাটের ৪ নম্বর রোডের নুরজাহান মঞ্জিলের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন সাধন। এ সময় মুখে মাস্ক পরা দুইজন দুর্বৃত্ত হঠাৎ করেই তার ওপর এলোপাতাড়ি গুলি চালায়।
গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাধন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
পুলিশ বলছে, হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে। সাধন ইন্টারনেট ব্যবসা করতেন। হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক প্রতিহিংসা তা খতিয়ে দেখা হচ্ছে।
# এইচ.

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা