
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিন ডাকাতসহ ১৪ আসামিকে আটক করা হয়েছে। রবিবার (২৫ মে) কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহীনের নির্দেশে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে বেলা ১টা পর্যন্ত চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপরোক্ত আসামি গুলোকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন- চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকার ফিরোজ আহম্মদের পুত্র মিরাজ উদ্দিন(৩৫), চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাইজকাকারা দরগাহ গেইট এলাকার মোহাম্মদ শুরা মিয়ার পুত্র মোহাম্মদ সেলিম উদ্দিন(৩৪) ও কাকারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্বকাকারা পাহাড়তলি এলাকার আবু নোমানের পুত্র মোহাম্মদ আলী হায়দার সৌরভ প্রকাশ শরীফ(২৪)। উক্ত আটককৃত তিন আসামি আন্ত:জেলা ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। অন্যন্য আসামিরা হলেন,
ইসমাঈল হোসেন (৩০),সনেট দে (৩৫),সাইফুল ইসলাম (২৭),নাছির উদ্দিন(কৈয়ারবিল),মিজানুর রহমান (৩৮),রফিকুল ইসলাম, এনামুল হক (৪৫),সামসু উদ্দীন (৪৪), সেলিনা আক্তার (৩৫), নুরুল ইসলাম (৭০),নাছির উদ্দিন(বদরখালী)
আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত