
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। আগামী ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম।
প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা।
এ সময় তিনি বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে এ সম্পর্কে ব্যাপক প্রচার করা। ই-নামজারির আবেদন গ্রহণের পাশাপাশি ভূমিসেবা স্টল স্থাপন করা হবে, যেখানে অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন, বিভিন্ন আবেদন আপলোড করা ও ভূমি উন্নয়ন কর তাৎক্ষণিকভাবে প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহের ব্যবস্থা দিনব্যাপী চালু থাকবে।
এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য মেলায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি আরও বলেন, মেলায় আগত সেবা প্রার্থীগণের ভূমি ও ভূমি সেবা বিষয়ক অভিযোগ শুনানি, রেকর্ড ও সমাধানের ব্যবস্থা করা। আগত দর্শনার্থীদের যেকোন ভূমি বিষয়ক জিজ্ঞাসার জবাব প্রদানের জন্য সার্বক্ষণিক সেবাবুথে উপজেলা ভূমি অফিসের একজন কর্মকর্তা নিয়োজিত থাকবে। মন্ত্রণালয় হতে সরবরাহকৃত ভূমিসেবা বিষয়ে বিভিন্ন লিফলেট, বুকলেট জনসচেতনতার জন্য নাগরিকের নিকট পৌছানো হবে।
মেলায় বেসরকারি পর্যায়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের বুথ থাকবে, যেখানে ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা সহায়তা নির্দেশিকা ২০২৫ এর নির্ধারিত রেট অনুযাযী ভূমিসেবা প্রদান করা হবে। এ সময় মোরেলগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত