হোম » সারাদেশ » বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন সভাপতি মিটুল, সাঃ সম্পাদক পদে সামছু নির্বাচিত 

বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন সভাপতি মিটুল, সাঃ সম্পাদক পদে সামছু নির্বাচিত 

রায়হানুল ইসলাম, বগুড়া: বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে ২৩ মে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২১ হাজার ৪৭২ জন ভোটার আগামী তিন বছরের জন্য তাদের নয়া নেতৃত্ব নির্বাচন করেন। এতে সভাপতি-আব্দুল হামিদ মিটুল মোটরসাইকেল প্রতীকে, সহ সভাপতি শহিদুল ইসলাম, আসলাম হোসেন ইদ্রিস আলী, আঃ মান্নান শামীম, সাধারণ সম্পাদক -সামছুজ্জামান রজনীগন্ধা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, নূর আমিন, ইবাইদুল হোসেন, কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জল, সমাজকল্যাণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক আবুল কলাম আজাদ, দপ্তর সম্পাদক ইউনুছ আলী, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, ধর্মীয় সম্পাদক শামসুল আলম কামরুল, আন্তঃজেলা সড়ক সম্পাদক শাখাওয়াত হোসেন, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক জিয়ায়ুর রহমান, কার্যনির্বাহী সদস্য জহুরুল ইসলাম, শেখ ফরিদ, আনিছুর রহমান, আঃ মোমিন আকন্দ, আতিকুর রহমান মিলন, রবিউল হক কানু, জাহাঙ্গীর হাসান,  সুমন ফকির, জাকির হোসেন, আনিসুর রহমান নির্বাচিত হন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!