হোম » সারাদেশ » ধুনট চিকাশী ইউনিয়ন যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত         

ধুনট চিকাশী ইউনিয়ন যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত         

এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ কৃষি উন্নয়ন,পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়া ধুনট উপজেলা চিকাশী ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২১ই মে) রাতি ৯টার  দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল বাজারে রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

চিকাশী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবু সাইদ মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সমন্বয়ক মোহাম্মদ আলী জন।

চিকাশী ইউনিয়ন যুবদলের নেতা আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের নেতা সাইদুজ্জামান নোমান,  রফিকুল ইসলাম, বিপুল হাসান, পৌর যুবদলের যুগ্ন আহ্ববায়ক ইয়াকুব আলী, আব্দুল মান্নান পাখি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এস, এম রানা, উপজেলা ছাত্রদলের নেতা মোহাম্মদ বিপ্লব।

চিকাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম শিপন, সাখাওয়াত হোসেন শাকিল, চিকাশী ইউনিয়ন যুবদলের নেতা মাহমুদুল হাসান বাদল, আব্দুল হালিম, মহিদুল ইসলাম, ভুটু মিয়া, শ্রমিক দলের সভাপতি আব্দুল করিম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজুর রহমান, ছাত্রদলের নেতা কামরুল ইসলাম, নূরনবী রাহেল, সমবায় দলের সভাপতি নাঈমুল ইসলাম।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!