হোম » সারাদেশ » ঝিনাইদহে হানিট্র্যাপ চক্রের ফাঁদে সর্বস্বান্ত অনেকে, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে হানিট্র্যাপ চক্রের ফাঁদে সর্বস্বান্ত অনেকে, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কথিত প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে একটি সক্রিয় হানিট্র্যাপ চক্র এর বিরুদ্ধে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (২০ মে) ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিকটিমরা।

তাদের অভিযোগ, আসমা খাতুন সাথী নামের এক নারীকে চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি সহকারী আইনজীবী (মোহরার), কিছু অসাধু পুলিশ সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে এই প্রতারণার ফাঁদ বিস্তার করেছেন। ভিকটিমদের দাবি, চক্রটি ভুয়া বিয়ের কাবিননামা তৈরি, স্বাক্ষর জালিয়াতি ও ফেক কলরেকর্ড ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বহু মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। বর্তমানে একাধিক ব্যক্তি মামলার ভয় ও সামাজিক লজ্জার কারণে আত্মগোপনে রয়েছেন।

সংবাদ সম্মেলনে আসমা খাতুন সাথীর শ্বশুর কামাল হোসেন উপস্থিত থেকে অভিযোগের সত্যতা স্বীকার করে বিচার দাবি করেন। তিনি জানান, সাথীর বিরুদ্ধে এর আগেও পারিবারিক ও সামাজিকভাবে বহু অভিযোগ উঠেছে। ভিকটিমদের ভাষ্য অনুযায়ী, চক্রটি এখন পর্যন্ত খুলনা ও ঝিনাইদহের বিভিন্ন আদালতে অন্তত ৮টি ভুয়া মামলা দায়ের করেছে, যার বেশিরভাগই মীমাংসার আগেই ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ে ব্যবহৃত হয়েছে। অভিযুক্ত আসমা খাতুন সাথীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!